অফলাইনে বিডিনিউজ টোয়েন্টিফোর

১ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:০৫  

শুক্রবার বিকেল থেকে অফলাইনে রয়েছে বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টিফোর ডটক কম। সাইটি ভিজিট করলে বাংলা সংস্করণে শুধু লোগো দেখালেও ইংরেজি সংস্করণের সাব ডোমেইনে ‘ব্লক’ লেখা দেখাচ্ছে। সেখানে উল্লেখ করা quintype.io ঠিকানায় গিয়ে দেখা গেছে ‘এরর ২২’ সমস্যার কারণে এমনটা হয়েছে।

এরর ২২ হচ্ছে বেশ কয়েকটি ডিভাইস ম্যানেজার ত্রুটির মধ্যে একটি। ডিভাইস ম্যানেজারে একটি হার্ডওয়্যার ডিভাইস অচল হলে এই সিস্টেম কোডটি দেখায়।

এদিকে অসমর্থিত সূত্র মতে, সার্ভারে বৈদ্যুতিক সংযোগ বিভ্রাট ঘটায় সাইটটির কোনো কনটেন্ট দেখাচ্ছে না। সমস্যা সমাধানে সম্পাদক তৌফিক ইমরোজ খালেদীর টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট টিম কাজ করছে।

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, কারিগরি ত্রুটিতে বন্ধ রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সাইবার আক্রমণের শিকার হয়নি কিংবা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও নয়।

এর আগে ২০১৮ সালের ১৮ জুন অনলাইন পত্রিকাটির মোবাইল ভার্সনে প্রবেশে সমস্যা হয়েছিলো বলে খবর দিয়েছিলো বিবিসি। তখন পত্রিকাটির বার্তা সম্পাদক মনিরুল ইসলাম জানিয়েছিলেন, বিটিআরসি থেকে আইআইজিগুলো-কে এ জন্য নির্দেশনা দেয়া হয়েছে।